Breaking News

বোচাগঞ্জে ওসির অপসারণের দাবিতে মিছিল মানববন্ধন

 

বোচাগঞ্জে ওসির অপসারণের দাবিতে মিছিল মানববন্ধন

দিনাজপুরে বোচাগঞ্জে এক যুবকের মাথায় আঘাত করে মধ্যযুগীয় কায়দায় চালানো নির্মম হামলার ঘটনায় এখনো কোন আসামীকে গ্রেফতার না করায় বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি)

হাসান জাহিদ সরকারের দ্রুত অপসারণের দাবীতে মানববন্ধন ও ছাড়– মিছিল  অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন বেলা ১১.০০ টায় সেতাবগঞ্জ চৌররাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী শেষে একটি ঝাড়– মিছিল থানার গেট পর্যন্ত গিয়ে আবার চৌরাস্তায় এসে শেষ হয়।

আরও পড়ুনঃ ভিজিএফের হতদরিদ্রের তালিকায় ১৮৪০ শিক্ষক, ব্যবসায়ী ও সচ্ছল পরিবার

সর্বস্তরের সাধারণ জনগণের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা বলেন,

আহত ব্যক্তির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন- তারপর পুলিশ একজন আসামীকে গ্রেফতার

করতে পারেনি। এই চরম ব্যর্থতার দায়ে ওসিকে দ্রুত অপসারণ করতে হবে।

আরও পড়ুনঃ ব্রহ্মপুত্রের ভা'ঙনে ভিটা হারিয়ে নিঃ'স্ব মানুষ, উদাসীন পাউবো

বক্তারা আরো বলেন, ২৪ ঘন্টার মধ্যে আসামীদেরকে গ্রেফতার না করা হলে হরতাল ও

থানা ঘেরাও কর্মসূচী পালন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান

জাহিদ সরকার বলেন, আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত তাদের

গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত গত ৯ জুন বিকালে সেতাবগঞ্জ চিনির কল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট

খেলা চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি

আসাদুজ্জামান এর ছেলে শাহারিয়ার শিশিরের (২৪) ওপর একদল যুবক দেশীয় অস্ত্র

দিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে এটা কোন সাধারণ

মারামারি নয়-মাথায় ধারলো অস্ত্র চালানো হয়েছে। এটা ছিল এক ভয়ংকর পাশবিক

নির্যাতন।

গুরুতর আহত অবস্থায় শিশিরকে হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তার মাথায়

ডানপার্শ্বে রক্ত জমাট বেঁধে গেছে। পরে তাকে আইসিইউতে ভর্তি করে অস্ত্র

পাচারের মাধ্যমে সেই জমাট রক্ত অপসারণ করা হয়। এখনো সে সংকটাপন্ন অবস্থায়

চিকিৎসাধীন। আহতের বাবা আসাদুজ্জামান ঘটনার দিনই বোচাগঞ্জ থানায়

লিখিত অভিযোগ দাখিল করেন। মামলায় রেলকলোনী পাড়ার আটজনকে আসামী করা

হয়।

জেলা প্রতিনিধি (দিনাজপুর)

No comments