Breaking News

ফেনীর রয়েল হাসপাতালে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আমেনা ,পরিবারে বইছে খুশির জোয়ার

ফেনীর রয়েল হাসপাতালে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আমেনা ,পরিবারে বইছে খুশির জোয়ার


ফেনী শহরের সোনাগাজী বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রয়েল হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। গৃহবধূর নাম বিবি আমেনা তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দী ইউনিয়নের বাসিন্দ। এ খবরে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ দাফনের ২৫ বছর পর অক্ষত মর‌দেহ উদ্ধার

হাসপাতাল সূত্রে জানাযায়, সোনাগাজীর এক গৃহবধূ প্রসূতি ব্যথা নিয়ে শনিবার সকালে রয়েল হাসপাতালে ভর্তি হয় গাইনি বিশেষজ্ঞ সার্জন ডাঃ নূরে আখতার সুমির তত্বাবধানে। পরে আল্টাসনোগ্রাফী করার মাধ্যমে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার।

 দুপুর পরিবারের সম্মতিতে রোগী বিবি আমেনাকে সিজার অপারেশন করেন ডাঃ নূরে আখতার সুমি ও এনেস্থিসিয়া প্রদান করেন ডাঃ আসিফ ইকবাল। 

এ সময় তিন সন্তান প্রসব করেন আমেনা। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । বর্তমানে মা-ছেলে মেয়ে চারজনেই সুস্থ্য রয়েছে ।

আরও পড়ুনঃ অসময়ে বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টার কৃষক

রয়েল হাসপাতালের এমডি মোঃ সেলিম জানান, প্রতিনিয়ত রোগী ভর্তি হচ্ছে, আমরা সেবা দিয়ে আসছি। মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারাকে আমারা সার্থক মনে করি। আমরা গরিব ও অসহায় মানুষের উপকার করতে চাই। সবাই নবজাতকের জন্য দোয়া করবেন। সবার সহযোগিতা কামনা করছি।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments