Breaking News

ফেনীর নবাবপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ব্রীজ-রাস্তা পরিদর্শন ও হুইল চেয়ার বিতরন করেন জেলা প্রশাসক


ফেনীর নবাবপুরে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ  ব্রীজ-রাস্তা পরিদর্শন ও  হুইল চেয়ার বিতরন করেন জেলা প্রশাসক


ফেনীর নবাবপুরে অতিবৃষ্টিতে ব্রীজ ও  ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন জেলা প্রশাসক। পবিত্র হজ্জ পালন শেষে নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন করেন। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে শ্রেণিকক্ষকে শয়নকক্ষ বানালেন উপাধ্যক্ষ

দেশে ফিরে তিনি নবাবপুর ইউনিয়নের দীর্ঘদিনের দুর্ভোগপূর্ণ এলাকা যেখানে অতিবৃষ্টি ও কালিদাস পাহলিয়া নদীর প্রবল পানির চাপে সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা সরেজমিনে পরিদর্শনের জন্য জেলা প্রশাসক সাইফুল ইসলাম মহোদয়কে অনুরোধ জানান। 

আরও পড়ুনঃ ৩২টি শূন্য পদ নিয়ে চলছে ভূমি অফিস, ভোগান্তি মানুষ

জেলা প্রশাসক মহোদয় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মা,পানি উন্নয়ন বোর্ড, ফেনী-এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ আক্তার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোঃ জাফর উল্যাহ কে সাথে নিয়ে অদ্য ২৪ জুন  সকালে  নবাবপুর ব্রিজ ও ক্ষতিগ্রস্থ রাস্তা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সোনাগাজী, নাজিয়া হোসেন। উপজেলা প্রকৌশলী, সোনাগাজী,  মোঃ মনির হোসেন, ফেনী জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম সহ স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে দ্রুত সময়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একইসাথে, সকল বিভাগের সমন্বয়ে একটি সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচির রূপরেখা প্রণয়নের কথা জানান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক দুরারোগ্য রোগে আক্রান্ত ও শারীরিকভাবে অক্ষম মোঃ সানা উল্যাহ চৌধুরী তাঁর কষ্টের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন। তাঁর আকুতি নবাবপুর ইউনিয়সন পরিষদের নজরে আসে এবং দ্রুত বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়। জেলা প্রশাসক সাইফুল ইসলাম মহোদয় উপজেলা প্রশাসনকে অবহিত করার পর  তাঁদের নির্দেশনায় একটি হুইলচেয়ার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম  নবাবপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত রাস্তা ও সেতু এলাকা পরিদর্শনকালে তাঁর উপস্থিতিতে মোঃ সানা উল্যাহ চৌধুরীর হাতে হুইল চেয়ারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


নবাবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মোহাম্মদ জহিরুল আলম, চেয়ারম্যান, সকল সম্মানিত কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments