Breaking News

৬ দফা দাবিতে পূর্বধলায় স্বাস্থ্যসহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

 

৬ দফা দাবিতে পূর্বধলায় স্বাস্থ্যসহকারীদের অবস্থান কর্মসূচি পালিত


নেত্রকোনার পুর্বধলায় আজ মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

 উপজেলা হাসপাতারের সামনে উপজেলায় কর্মরত বিভিন্ন ইউনিয়নে কর্মরত স্বাস্থ্য সহকারীরা এতে অংশগ্রহন করেন। কর্মসূচি চলে সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত।

আরও পড়ুনঃ ৩২টি শূন্য পদ নিয়ে চলছে ভূমি অফিস, ভোগান্তি মানুষ

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন পুর্বধলা উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম জানান, তাঁদের প্রধান দাবী হলো—শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করা। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে শ্রেণিকক্ষকে শয়নকক্ষ বানালেন উপাধ্যক্ষ

আমরা আমাদের নিজ দায়িত্ব পালনের পাশাপাশি দাবী আদায়ের লক্ষে আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি।

তাদের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়মিত পদোন্নতি, পর্যাপ্ত সংখ্যক পদ সৃজন, নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান  ইত্যাদি।

কর্মসূচিতে অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পুর্বধলা উপজেলা শাখার সহসভাপতি,নাজমুল হক তাং সাধারন সম্পাদক মোঃ আলমগীর, সহ সম্পাদক তানজিজুল ইসলাম  সাংগঠনিক সম্পাদক, হাবিবুর রহমান সেলিম, প্রচার সম্পাদক,এম এ মালেক, দপ্তর সম্পাদক, আনিসুজ্জামান বিপ্লব, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সম্মানিত সদস্য, কাউসার বেগম,চমনা খানম,শিল্পী বেগম,একেএম ইলিয়াস, কুমকুম রানী, ও উপদেষ্টা, আবুল কালাম, শহিদুল ইসলাম সহ পুর্বধলায় কর্মরত অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। 

এ সময় অন্যান্য নেতারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামীতে কেন্দ্র থেকে ‘শাটডাউন’সহ আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে। 

সাগর আহমেদ জজ,পুর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

No comments