'প্রেমের অপরাধে' মধ্যযুগীয় নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ‘প্রেম করার অপরাধে’ প্রেমিকার পরিবার কর্তৃক কিশোরকে ঘরে আটকে রেখে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ প্রেমের অপরাধে ইনজেকশনে অচেতন করে সুই ফুটিয়ে নির্যাতন
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ার খাতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনঃ জোরকরে চেয়ারম্যানকে পদত্যাগপত্রে স্বাক্ষর, সংবাদ সম্মেলনে অভিযোগ
চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নন্দোলাল বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামির নাম- মো. সাইফুল ইসলাম (৪৫)। তিনি একই ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকার বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা নন্দোলাল বলেন, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়৷ আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় প্রেম করার অপরাধে গত ১০ জুন এক কিশোরকে ঘরে আটকে নির্যাতনের অভিযোগ উঠে কিশোরী ‘প্রেমিকার’ পরিবারের লোকজনের বিরুদ্ধে। উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটোল এলাকায় একটি ঘরের মধ্যে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত নির্যাতন করা হয় কিশোরকে। এ নিয়ে কিশোরের বাবা বাদী হয়ে চিলমারী মডেল থানায় সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments