সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সঙ্গে মোটরসাইকেলর সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জের তাড়াশে নছিমনের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ঈমান আলী (৫০)নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। (১৫ জুন) রবিবার ভোরে তাড়াশ-সলঙ্গা আঞ্চলিক সড়কের সোনাপাতিল গ্রামের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ দাফনের ২৫ বছর পর অক্ষত মরদেহ উদ্ধার
নিহত মোটরসাইকেল চালক ঈমান আলী উপজেলার মাধাইনগর ইউনিয়নের ক্ষুদ্র মাধাইনগর গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে। ওই দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও ২ জন আরোহী আহত হয়েছে। আহতরা হলেন,কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সিফাত (২১) ও শামীম সরকার (২৯)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ওই ব্যক্তি তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে সলঙ্গা থেকে তাড়াশের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি উল্লেখিত স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চাল ইমান আলী সহ অন্য দুইজন গুরুতর আহত হন।
আরও পড়ুনঃ অসময়ে বন্যায় ফসলের ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টার কৃষক
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার কাজলী খাতুন মোটরসাইকেল চালক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত অন্য দুজন বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে।
মজিবর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments