পূর্বধলায় বিএনপি নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা
নেত্রকোনার পূর্বধলায় খলিশাউড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম এমদাদুল হক দুদু সরকারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে খলিশাউড় ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকালের দিকে উপজেলার ফাজিলপুর বাজারের এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ ফেনীর ফাজিলপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
খলিশাউড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি'র তরুণ নেতা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপি'র প্রচার সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুগ্ন আহ্বায়ক মাহাবুব তালুকদার, খলিশাউড় ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ রাবেয়া আলী বলেন,“আমরা আজ গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি মরহুম এমদাদুল হক দুদু সরকারকে যিনি গণতন্ত্র, দেশ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সততা, নেতৃত্বগুণ এবং দলের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের জন্য আজও অনুপ্রেরণার উৎস।”
এসময় বিএনপি'র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাগর আহমেদ জজ,পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

No comments