ফেনী সাউথ- ইস্ট ডিগ্রি কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল
ফেনী সাউথ - ইস্ট ডিগ্রি কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ জুন রবিবার সকাল ১০ ঘটিকায় কলেজ মিলনায়তনে সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো; কুড়িগ্রামে চরমোনাই পীর
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ছায়েদুজ্জামান, অতিরিক্ত সচিব, পরিকল্পনা মন্ত্রনালয় গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সভাপতি, ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ।
আরও পড়ুনঃ জীবন দেবো, রক্ত দেবো তবু গোলামি করবো না; কুড়িগ্রামে চরমোনাই পীর
সভাপতিত্ব করেন- মোহাং আবুল কালাম আজাদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ফেনী সাউথ-ইস্ট ডিগ্রী কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ শাহজাহান সিরাজ ইসমাইল , বিদ্যোৎসাহী সদস্য ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ। মোঃ নুর ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য, ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ। মোঃ জহিরুল হক বিদ্যোৎসাহী সদস্য, ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিভাবক সদস্য আজমল হক রিপন, কলেজের শিক্ষক হাবিব উল্লাহ বাহার।
কলেজের সহকারী অধ্যাপক মো: নিজাম উদ্দিন ও সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক ইমরান হোসেন সেলিমের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন আবদুল্যাহ আল মাহফুজ, গীতাপাঠ পাঠ করেন পূজা রাণী নাথ, বিদায়ী শিক্ষার্থীর উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী এনামুল হক, মানপত্র পাঠ করেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
অণুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আজম খান।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments