শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন
"যেতে নাহি দিবো হায়, তবুও যেতে দিতে হয়" অশ্রুসিক্ত পরিবেশে, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা আর সম্মাননা নিয়ে অবসর গ্রহণ করলেন ভোলা চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন।
দীর্ঘ ৩৪ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে ২০২৫ সালের জুন মাসের ২০ তারিখে সরকারি নিয়ম অনুযায়ী অবসরে যান তিনি। জানা যায়, ১৯৯১ সালের ১লা আগস্ট তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন এবং কর্মজীবনের পুরোটা সময় স্থানীয় আবদুর রব মিয়ার বাসায় ‘লজিং মাস্টার’ হিসেবে অবস্থান করেন। এই দীর্ঘ সময়ের সান্নিধ্যে আবদুর রব মিয়ার পরিবারের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে ওঠে।
আরও পড়ুুনঃ কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
তার বিদায় উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১১টায় বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুুনঃ কুড়িগ্রাম পাউবোর ডাম্পিংয়ে ধীরগতি, ভিটে হারা মানুষ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তাহের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি এনায়েত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক আবি আবদুল্লাহ, সদস্য মেজবাহ উদ্দিন, পশ্চিম চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, আবদুর রব মিয়া, মোরশেদ বিল্লাহসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। সবাই আবেগভরা কণ্ঠে স্মৃতিচারণ করেন তার অবদান ও চরিত্র নিয়ে। নিজেও অশ্রুসিক্ত নয়নে বিদায় বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি ভালবাসা প্রকাশ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি।
অনুষ্ঠান শেষে ফুলে সাজানো গাড়িতে করে সম্মানের শেষ বিদায় জানানো হয় এই গুণী শিক্ষককে।
মাহে আলম মাহী, ভোলা প্রতিনিধি৷

No comments