Breaking News

কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার


কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে কবরস্থান থেকে এক নারীর মরদেহ উদ্ধার

আজ সোমবার (৩০ জুন) দুপুরে উলিপুর থানা-পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনাইগাছ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়। 


তিনি গুনাইগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও নন্দুনেফরা গ্রামের হোসেন আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।


‎উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments