Breaking News

ধর্মীয় খেদমতের স্বীকৃতি : মোয়াজ্জেম ছাদেক হোসেন ফরাজিকে যুবশক্তির সম্মাননা প্রদান

ধর্মীয় খেদমতের স্বীকৃতি : মোয়াজ্জেম ছাদেক হোসেন ফরাজিকে যুবশক্তির সম্মাননা প্রদান

ধর্মীয় দায়িত্ববোধ ও খেদমতের অসাধারণ স্বীকৃতিস্বরূপ দীর্ঘ ৪৫ বছর মুয়াজ্জেম হিসেবে দায়িত্ব পালন করা মোঃ ছাদেক হোসেন ফরাজিকে সম্মাননা স্মারক প্রদান করেছে যুবশক্তি ছাত্র কল্যাণ সংঘ।

আরও পড়ুনঃ কুড়িগ্রামের রাজনৈতিক অস্থিরতায় পুলিশের নিরাপত্তা জোরদার

শনিবার (৫ জুলাই) বেলা ১১ টায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিগণ ও যুবশক্তির সদস্যদের উপস্থিতিতে এ সময় পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।

৪৫ বছর ধরে মসজিদের মুয়াজ্জেম হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন ছাদেক হোসেন ফরাজি। প্রতিদিন তাঁর কণ্ঠে ভেসে আসা আজান এলাকার মানুষকে ঈমানি আহ্বানে ডাকতো। তাঁর এই নিরব, নিয়মিত সেবাকে সম্মান জানিয়ে যুবশক্তি সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে যুবশক্তির পক্ষ থেকে জানানো হয়, “একজন মুয়াজ্জেম শুধুমাত্র আজান দেন না, বরং তিনি ইসলামের ধারক ও বাহক হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৪৫ বছরের নিরব সাধনায় ছাদেক হোসেন ফরাজি একটি প্রজন্মকে আলোর পথে ডেকে এনেছেন। তাঁর প্রতি আমাদের এই সম্মান জানানো ধর্মীয় দায়িত্বের প্রতি শ্রদ্ধার প্রকাশ।”

এলাকাবাসী যুবশক্তির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কর্মসূচি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও যারা ধর্মীয় খেদমতে নিঃস্বার্থভাবে নিয়োজিত আছেন, তাদেরও মূল্যায়নের আহ্বান জানান বক্তারা।

মো. মাহে আলম মাহী, ভোলা প্রতিনিধি

No comments