পূর্বধলায় চলমান ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ মুক্তিযোদ্ধা সন্তানসহ গ্রেফতার ৩
দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
আরও পড়ুনঃ ধরলার ভাঙনে কুড়িগ্রামে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার, হুমকিতে পাঁচশতাধিক
শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ টুটুল (৪৯)। তিনি উপজেলার খলিশাউড় ইউনিয়নের জাওয়ানী গ্রামের মাওলানা আবুল হোসেনের ছেলে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. সাব্বির আহমেদ খান রাজু (৩৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের রাজপাড়া গ্রামের মো. আব্দুর রহিম খানের ছেলে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ধর্মবিষয়ক সম্পাদক মো. মানিক মিয়া (৩৯)। তিনি উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া গ্রামের মো. শাহনেওয়াজ খানের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা পূর্বধলা থানায় দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। মামলা নম্বর–০১, তারিখ–০১ ডিসেম্বর ২০২৪, ধারা–১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ এবং দণ্ডবিধি ১৪৩/৩২৩/১১৪।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সাগর আহমেদ জজ,পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

No comments