ফেনীতে তারেক রহমানের নির্দেশনায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন যুবদল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন ফেনী জেলা যুবদল।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে ছ’মিলের করাতে দু'ভাগ শ্রমিকের দেহ
সোমবার পৃথকভাবে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দীন খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ও সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া, কেন্দ্রিয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশু, কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, সাবেক সদস্য আবদুল কুদ্দুস, সাবেক ছাত্রনেতা শামসুল আলম রানা, ঢাকা মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক জুলহাস উদ্দিন।
বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল হালিম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন ভিপি বেলাল, আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন, ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহবায়ক কাজি জসিম, ছাগলনাইয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল মমিন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আলমগীর হোসেন, পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক সামছুল আলম শাকিল ও ফুলগাজী উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ ভূঞা প্রমুখ। এসময় জেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন খন্দকার, ইমাম হোসেন রতন,আল ইমরান, বেলাল হোসেন, শামীম আনসারী, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রাসেলসহ বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, দেশের সকল দুর্যোগে বিএনপি যুবদল মানুষের পাশে থাকে। ফেনী-১ নির্বাচনী এলাকার মানুষের সাথে আমাদের আত্মার সংযোগ। কেননা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান এখানে। তিনি এ আসন থেকে বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল বিএনপির বিরুদ্ধে ওঠে পড়ে লেগে, নানা অপপ্রচার চালাচ্ছে। দেশে মব সৃষ্টি করে অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ করতে হবে। তারা আরও বলেন, টেকসই বাঁধ নির্মাণ করে বন্যার স্থায়ী সমাধান করতে হবে। বিগত সরকার এই বাঁধ নিয়ে ব্যবসা করেছে। তারা বন্যার স্থায়ীভাবে সমাধান করে নাই।
উল্লেখ, তিনটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০ জনকে উপহার সামগ্রী এবং নগদ তিন লাখ টাকা বিতরণ করেন উপস্থিত অতিথিরা।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments