ডিবি'র অভিযানে বিদেশী মদসহ আটক ১
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ জুয়েল মিয়া (২২) নামে ১জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ নালিতাবাড়ী সীমান্তবর্তী এলাকায় ৮৪ বোতল ভারতীয় মদসহ ব্যাটারি চালিত ভ্যান গাড়ি আটক
শুক্রবার (৪ঠা জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকার (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ (বিশ) বোতল ROYEL GREEN DELUXE BLENDED WHISKY মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার, যার সর্বমোট পরিমাণ ৭.৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার (ছত্রিশ হাজার) টাকা।
ডিবি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের সূত্র।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

No comments