ফেনীতে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ
ফেনী সদর হাসাপাতাল মোড়স্থ গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গিকার নিয়ে প্রতিষ্ঠিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার অর্ধ বার্ষিক পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মাওলানা রশিদ আহমদ শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসার একাডেমিক কাউন্সিল সদস্য মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাযকিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন এর এডুকেশন সেক্রেটারী মাওলানা মাঈন উদ্দিন ফয়সাল।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে আদর্শ দেশ গঠনের বিজ্ঞান ভিত্তিক গবেষনার প্রতি উদ্বুদ্ধ করেন। সন্তানদের ভালো ফলাফল অর্জনে পিতা-মাতার করণীয় সম্পর্কে আলোচনা করেন।
হোস্টেল পরিচালক মাওলানা আরিফ উদ্দিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত চিলেন মাদ্রাসার কো-অর্ডিনেটর মাওলানা তাজুল ইসলাম, এ্যাসিস্টেন্ট কো-অর্ডিনেটর মোঃ মিজানুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments