ফুলগাজীত জামায়াত নেতা আবুল কালাম শামীমের ব্যক্তিগত উদ্যেগে কহুয়া গ্রামে কাঁচা রাস্তা মেরামত
ফুলগাজী সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল কালাম শামীমের ব্যক্তিগত উদ্যেগে কহুয়া গ্রামে অবহেলিত কাঁচা রাস্তা মেরামত করা হয়েছে।
৬ জুলাই রবিবার দুপুরে ফুলগাজী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কহুয়া গ্রামে অবহেলিত কাঁচা রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করেন শামীম।
আরও পড়ুনঃ কুড়িগ্রামের রাজনৈতিক অস্থিরতায় পুলিশের নিরাপত্তা জোরদার
আবুল কালাম শামীম বলেন, দীর্ঘদিন যাবত এই রাস্তাটির উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি প্রায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল দশা , প্রায় ২০০ পরিবার বসবাস করেন এ এলাকায়। বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী এ রাস্তাটি, বর্ষা মৌসুম হওয়ায় ইটের কণা ও রাবিশ দিয়ে চলাচলের উপযোগী করছি।
সকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ রাস্তাটি পরিদর্শন করেন এবং তিনিও ইটের কনা রাবিশের ব্যবস্হা করে দেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments