Breaking News

তাড়াশ, রায়গঞ্জ, সলঙ্গা ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের ইন্তেকাল

সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ, রায়গঞ্জ,সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.......রাজিউন)। শুক্রবার সকাল ১১ টায় ঢাকার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রাফিত মান্নান লেলিন। আব্দুল মান্নান তালুকদার উক্ত আসন থেকে চার বার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। রায়গঞ্জ উপজেলার ধুবিল গ্রামে তিনি জন্মগ্রহন করেন। আব্দুল মান্নান তালুকদার এলাকায় জনপ্রিয় একজন নেতা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুলসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।


মজিবর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments