Breaking News

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩টি আসনে প্রস্তুতি .ফেনীর তিনটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৩টি আসনে প্রস্তুতি .ফেনীর তিনটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার (১৩ জুলাই) দলটি আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম প্রকাশ করে। ঘোষিত প্রার্থীরা হলেন-ফেনী- ১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম): আসনে দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক। ফেনী- ২ (সদর): আসনে দলের ফেনী জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূঁইয়া। ফেনী- ৩ (দাগনভূঁইয়া, সোনাগাজী): আসনে দলের চট্টগ্রাম মহানগর কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সাইফ উদ্দিন শিপন। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকমুক্ত করার অঙ্গীকার

দলীয় নেতারা জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনসম্পৃক্ত, সৎ ও আদর্শনির্ভর নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এই প্রার্থী তালিকা প্রণয়ন করেছে। প্রার্থীদের মধ্যে সবাই স্থানীয়ভাবে পরিচিত মুখ এবং দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে জড়িত। নেতারা আরও বলেন, 'আমরা বিশ্বাস করি জনগণ ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের পক্ষে রায় দেবে। দেশের রাজনীতিতে শুদ্ধতার নতুন ধারা তৈরি করতেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি 

No comments