Breaking News

চাঁদার দাবিতে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

চাঁদার দাবিতে প্রকাশ্যে পাথর মেরে হত্যার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা

চাঁদার দাবিতে ঢাকার রাজধানী মিটফোর্টে ভাংরি ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর দিয়ে নৃশংস ভাবে হত্যা করে এরই প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বাদ আসর কুড়িগ্রামের ফুলবাড়ীতে আদর্শ যুব ফোরাম ফুলবাড়ী শাখার আয়োজনে উপজেলার কাছারি মাঠ হতে একটি রেলি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনকোনা মোড় জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত আকারে পথসভা করা হয়েছে।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে টিউশনি পড়িয়ে জিপিএ-৫, অভাব রুখতে পারেনি পাখিকে

উপজেলা যুব বিভাগের অর্থ ও অফিস সম্পাদক আব্দুল হালিম রানার সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা যুব বিভাগের সভাপতি বেলাল হোসেন।

বক্তারা জানান বাংলাদেশকে পুনরায় স্বাধীন করা হলো কি এই চাঁদাবাজি,রাহাজানি,খুন, গুমের জন্য। এ সমস্ত চাঁদাবাজদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক দাবি জানাচ্ছি।

 আলমগীর হোসেন আসিফ,ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি

No comments