Breaking News

উজানটিয়ায় কৃষকদলের বীজ বিতরণ

উজানটিয়ায় কৃষকদলের বীজ বিতরণ


বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষে কাজ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মাটি মানুষের ভাগ্য ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষকদল প্রতিষ্ঠা করেন। 

আরও পড়ুনঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হত‍্যা চেষ্টায় গ্রেফতার ১

সেই কৃষকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের কৃষিকে এগিয়ে নিতে কৃষিজাত পণ্য বিতরণের মাধ্যমে তা প্রমাণ করেছে। কক্সবাজার জেলা ও পেকুয়া উপজেলার প্রান্তিক জনপদ উজানটিয়ার মানুষের লবণ ও কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে  

উজানটিয়া ইউনিয়ন কৃষকদলের বীজ বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন এই মন্তব্য করেন।

শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের গোদার পাঁড় এলাকায় উজানটিয়া কৃষকদলের আওতাধীন ইউনিয়নের দেড় শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ সভায় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোহাম্মদ মনজুরের সভাপতিত্বে, সদস্য সচিব নাছির উদ্দীনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, প্রধান বক্তা হিসবে সদস্য সচিব মনছুর আলম ইউনুছ।

উদ্বোধনী বক্তব্যে আবু ছিদ্দিক রনি বলেন, উপজেলায় ১২০০ কৃষকের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করি। সেই সাথে কৃষকদলকে সুসংগঠিত করে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে বিএনপির  পতাকা থলে সকল কৃষক জনতাকে এগিয়ে আনার চেষ্টা করে যাচ্ছি।

তারই ধারাবাহিকতায় আজ উজানটিয়া ইউনিয়নে দেড় শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ করি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা.বেলাল হায়দার, জেড এম মুসলেম উদ্দিন, 

উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু,উপজেলা সেচ্ছাসবক দল আহবায়ক আহসান উল্লাহ,উপজেলা মহিলাদল সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরফাত, মহিলাদল সাধারণ সম্পাদিকা শওকত আরা শেফু, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মাঈন উদ্দিন, সদর পশ্চিমজোন আহবায়ক জহিরুল ইসলাম,পূর্বজোন আহবায়ক, ছরওয়ার উদ্দিন,বারবাকিয়ার আহবায়ক তৌহিদুল ইসলাম, রাজাখালী কৃষকদল আহবায়ক এস এম আমিন উল্লাহ,সদস্য সচিব আমিন উল্লাহ, ছাত্রদল নেতা নাঈমুর রহমান হৃদয় 

পূর্বজোন সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ। এসময়  ছাত্রদল,যুবদল,মহিলাদল,শ্রমিকদলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মোঃ আজিজুল হক, পেকুয়া 


No comments