ফেনী জেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন উদ্যেগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
০১ জুলাই ২০২৫ সালের এইচ.এস.সি/আলিম পরীক্ষার্থী ও আগত অভিভাবকদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী ফেনী জয়নাল হাজারি কলেজে ফেনী জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিশুদ্ধ পানি, সেলাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।
আরও পড়ুনঃ কুড়িগ্রামে কবরস্থান থেকে এক নারীর মরদেহ উদ্ধার
উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ভাই , দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম৷
এই সময় আরো উপস্থিত ছিলেন মোটবি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, ফরহাদ নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন হৃদয়, বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল, ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক,কাজিলবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷
এ সময় ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন এর পক্ষ থেকে জয়নাল হাজারি কলেজ ৩ শতাধিক ছাত্র- ছাত্রীদের মাঝে বিশুদ্ধ পানি, সেলাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়৷
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments