Breaking News

পেকুয়ায় কবরস্থান-জানাযার মাঠ ভরাটের বরাদ্দের চাল আওয়ামী ইউপি সদস্যের পেটে!

পেকুয়ায় কবরস্থান-জানাযার মাঠ ভরাটের বরাদ্দের চাল আওয়ামী ইউপি সদস্যের পেটে!


চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা/খাদ্যশস্য-চাল) কর্মসূচির উপজেলা পরিষদ ভিত্তিক ১ম ও ২য় পর্যায়ে প্রকল্পে উজানটিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের সোনালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জানাযার মাঠ, ঠান্ডার পাড়া কবরস্থানের মাঠ ও জামে মসজিদের কবরস্থানের মাঠ মাটি দ্বারা ভরাটের জন্য ৬ মেঃ টন চাল বরাদ্দ দেয়া হয়। পেকুয়া পিআইও অফিস থেকে প্রকল্প সভাপতি করা হয় উজানটিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি  ওসমান গণিকে। 

আরও পড়ুনঃ সংবাদ প্রকাশের পর সেই বিদ্যালয়ে তদন্তে মিললো তিন শ্রেণিতে মাত্র ৪ শিক্ষার্থী


জানা গেছে, নামেমাত্র মাটি ভরাট করে ৬ মেঃটন চাল দুই ধাপে পেকুয়ার দূর্নীতিবাজ ও ঘুষখোর পিআইও আবু তাহের এর সাথে আঁতাত করে ওসমান গণি গত জুন  মাসে বরাদ্দের সবটুকু চকরিয়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করে নিয়েছেন। ৬ মে:টন চালের বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা। কিন্তু ওসমান গণি নামেমাত্র মাটি ভরাট করে বরাদ্দের সিংহভাগ চাল পেকুয়ার পিআইও আবু তাহের এর যোগসাজশের আত্মসাৎ করেছেন। কাবিখার এসব চাল চকরিয়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করে ওসমান গণি কালোবাজারে বিক্রি করেছেন মর্মেও তথ্য পাওয়া গেছে। 

সরেজমিনে দেখা গেছে, প্রকল্প এলাকায় কোন সাইনবোর্ড নেই। কাবিখা প্রকল্প বাস্তবায়নের নিয়ম হচ্ছে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে প্রকল্পের কাজে শ্রমিক হিসেবে নিয়োগ করতে হবে এবং মজুরীর বিনিময়ে চাল দিতে হবে। কিন্তু ওসমান গণি মেম্বার বরাদ্দের সেই চাল চকরিয়ায় কালোবাজারে বিক্রি করে দিয়েছেন। তাকে এসব লুটপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন পেকুয়ার দূর্নীতিবাজ পিআইও আবু তাহের। 

জানা যায়, আবু তাহের পেকুয়ায় যোগদান করার পর থেকে বছরে পর বছর সিন্ডিকেট করে সাত ইউনিয়নে টিআর,কাবিখা-কাবিটার প্রকল্প নামে মাত্র কাজ কাজ করে বরাদ্দের সিংহভাগ লুটেপুটে খাচ্ছে।

ইউপি সদস্য ওসমান গণির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিছু কাজ করেছি বাকি কাজ সমাজপতিদের সাথে বসে করে নিব।


 নিজস্ব প্রতিবেদক 

No comments