Breaking News

ফেনীতে ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ফেনীতে ন্যাশনাল লাইফের বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ফেনী এরিয়ায় ২০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার  (১২ জুলাই)  ফেনী এরিয়ার উদ্যোগে ফেনী শহরের নিজস্ব ভবনে আয়োজিত বীমা দাবি পরিশোধ ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোম্পানির সহকারী ব্যাবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন। 

আর পড়ুনঃ  কুড়িগ্রামে নৌপথে দেশে ঢুকছে অজ্ঞাত মানুষ, স্থানীয়দের হাতে আটক

প্রধান অতিথির বক্তব্যে বাহার উদ্দিন মজুমদার বলেন, বীমা একটি সেবামূলক পেশা, বীমার মাধ্যমে মানুষ অর্থনৈতিকভাবে স্বাভলম্বী হয়। যে কোন বিপদের সময় বীমার টাকা পরিবারের পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, ন্যাশনাল লাইফ বিগত ৪১ বছরে ৭২ লক্ষাধিক গ্রাহককে বীমার আওতায় আনতে সক্ষম হয়েছে। আগামী ৫ বছরে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ন্যাশনাল লাইফের বীমা সেবা পৌঁছে দেয়া হবে।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা ওমর ফারুক মাহমুদী, ইউএম, ফেনী জোনাল অফিস। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুস সাত্তার, এরিয়া প্রধান, ফেনী এরিয়া। গেস্ট অব অনার আবদুল মান্নান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বিশেষ অতিথি সাখাওয়াত হোসেন ভূঁঞা, সহকারী ভাইস প্রেসিডেন্ট, দাগনভূঁঞা জোন, জয়নাল আবেদীন মিয়াজী, জোন প্রধান, ছাগলনাইয়া জোন, রেজাউল করিম, জোন প্রধান, সোনাগাজী জোন, মোঃ আবদুল আলিম, জোন প্রধান, ফেনী জোন।

উন্নয়ন সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুস সাত্তার, এরিয়া প্রধান, ফেনী  এরিয়া। সঞ্চালনা করেন রফিকুল ইসলাম খন্দকার, সহকারী জোন প্রধান, ছাগলনাইয়া জোন। উক্ত অনুষ্ঠানে ফেনী এরিয়ার সকল সহকারী জোন প্রধান, সকল এজিএম, বিএম, ইউএম সহ প্রায় ২ শতাধিক কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments