Breaking News

ডিমলায় অবৈধভাবর পাথর উত্তেলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ডিমলায় অবৈধভাবর পাথর উত্তেলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তেলিরবাজার এলাকায়  (২৪ জুলাই ২০২৫)অভিযান চালিয়ে অবৈধভাবে তিস্তা নদী থেকে পাথর উত্তোলনের সময় একটি পাথরবোঝাই ট্রাক্টর আটক করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ডিমলা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। আটক ব্যক্তিরা হলেন,উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের,আরফান আলীর ছেলে মোঃ ফারুক হোসেন, এবং মোকত্তার হোসেনের ছেলে মোঃ নাছির উদ্দিন।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই তিস্তা নদী থেকে পাথর উত্তোলন করে পরিবহন করে আসছিলেন। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহও বাধাগ্রস্ত হচ্ছিল।

সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আখতার জানান, "অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করার কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, আটক ট্রাক্টরটি আটক করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

মেঃমফিজুল ইসলা,নীলফামারীর, জেলা প্রতিনিধি

No comments