Breaking News

সিরাজগঞ্জের তাড়াশে জানাযা অনুষ্ঠানে মোবাইল চুরির হিড়িক

সিরাজগঞ্জের তাড়াশে জানাযা অনুষ্ঠানে মোবাইল চুরির হিড়িক

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি’র চেয়ার পার্সনের উপদেষ্টা সিবাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাযা অনুষ্ঠানে চুরি হয়েছে অর্ধশতাধিক মোবাইল ফোন।

 আর পড়ুনঃ ধরলার ভাঙনে কুড়িগ্রামে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার, হুমকিতে পাঁচশতাধিক

তাৎক্ষণিক বিষয়টি হাজার হাজার মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ভুক্তভোগী অনেক ব্যক্তিকে বলতে শোনা গেছে, “চোরে না শোনে ধর্মের কাহিনী”।

শনিবার সকাল ১০ টায় তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আব্দুল মান্নান তালুকদারের নামাজে জানাযা। এ সময় সংঘবদ্ধ চোর চক্র মুনসুর রহমান, আতিক, ইউনুস আলী, আলাউদ্দিন, আজাদ, শরিফুল ইসলাম, আহাদ, আরিফ, আব্দুল্লাহ, হায়দার আলী, আবুল কালামসহ অর্ধশতাধিক মুসল্লির পকেট থেকে স্মার্ট মোবাইল ফোন চুরি করে। ফোন চুরি যাওয়া মাজেদ  বলেন, আমি যখন কফিনে পুস্পস্তবক অর্পণ করি তখনই অনুভব করি আমার পাঞ্জাবীর পকেট থেকে কেউ একজন ফোন বের করে নিলেন । কিন্তু প্রচন্ড ভীড়ের কারণে চোর ধরতে পারিনি। পরে জেনেছি শুধু আমারটাই নয় জানাযায় আসা ৪০ থেকে ৫০ জনের মুসল্লির স্মার্ট মোবাইল ফোন চুরি গেছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, যে ব্যক্তিগণ ফোন হারিছেন তারা প্রয়োজণীয় কাগজপত্র সহ সাধারণ ডায়েরী করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মজিবর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments