Breaking News

রাজাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ

রাজাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উপহার সামগ্রী বিতরণ


 ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) সকালে রাজাপুরের বড়ইয়া ডিগ্রী কলেজে পরীক্ষা কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে কবরস্থান থেকে এক নারীর মরদেহ উদ্ধার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের পক্ষ থেকে এই সহায়তা সামগ্রী বিতরণের উদ্যোগ নেন রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম সোহেল।

আরও পড়ুনঃ কুড়িগ্রামে ওএমএস ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত

এ সময় শত শত শিক্ষার্থীর মাঝে পানি, খাবার স্যালাইন, কলমসহ প্রয়োজনীয় পরীক্ষার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক উৎসাহ বৃদ্ধির জন্যই এই মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসিম সোহেল, বড়ইয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাফওয়ান কিবরিয়া মুন্না, আব্দুল মালেক ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন বাপ্পি ও বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন।

নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও সহায়তা করা ছাত্রদলের ধারাবাহিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এমন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

No comments