Breaking News

দোয়ারাবাজারে ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট,প্রবাসী পরিবারদের নিয়ে গ্রাহক সমাবেশ

 দোয়ারাবাজারে ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট,প্রবাসী পরিবারদের নিয়ে গ্রাহক সমাবেশ
গ্রাহক সমাবেশ অনুষ্ঠানটি  উপজেলার ঐতিহ্যবাহী বাংলাবাজার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুনঃ ২৮ কেজি গাঁজাসহ কুড়িগ্রামে ২ মাদক কারবারি আটক

 ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট,প্রবাসী পরিবারদের নিয়ে উৎসব মুখর পরিবেশে গ্রাহক সমাবেশে ব্রাক ব্যাংক বাংলাবাজার শাখার এজেন্ট রাসেল আহমেদের পরিচালনায়,গ্রাহক সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান।

 আয়োজিত বাংলাবাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এ গ্রাহক সমাবেশে ও প্রবাসী পরিবার একাউন্ট ওপেনিং উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রিজিওনের টিম লিডার আনোয়ার মাহমুদ চৌধুরী, অফিসার  প্রিন্স চন্দ্র সরকার,বিলাস দেবনাথ,এস এম ই অফিসার শহিদুল ইসলাম,টিম লিডার আনোয়ার, ব্র‍্যাক ব্যাংক এর সেবা সমূহ নিয়ে আলোচনা করেন যেমন সেভিংস একাউন্ট ওপেন করা,ব্যবসায়ীক একাউন্ট ওপেন করা, Dps ও FD  ওপেন করা, লোন প্রদান ও কিস্তি সংগ্রহ করা,রেমিট্যান্স প্রদান ইত্যাদি। তিনি আরও বলেন, 


 এছাড়া ব্যাংকের নির্দেশনা আপনাদের অবশ্যই মেনে চলার আহবান জানান টিম লিডার। যেমন নিজের মোবাইল নাম্বার যেটা আপনার নামে রেজিষ্ট্রেশন করা ব্যাংক একাউন্ট করার সময় সেই নাম্বার দিয়ে একাউন্ট করবেন, একাউন্ট করার সময় ১০ টি আংগুলের ছাপ সঠিকভাবে নেওয়া হচ্ছে কিনা যাচাই করবেন,নগদ জমা বা উওলনের  গ্রাহক স্লিপ ( কম্পিউটার কর্তৃক অটো জেনারেটেড)  প্রিন্ট ভাউচার বুজে নিবেন।প্রয়োজনে হেল্পলাইন এ কল দিবেন ০৮০০০০১৬২২১,ব্যাংকের বাইরে কোন লেনদেন করবেন না।ব্যাংকে এসে ব্যাংকের নির্ধারিত অফিসার এর সাথে কেবল লেনদেন করবেন।কারো সাথে কোন ব্যাক্তিগত লেনদেন করবেন না, লটারি জেতা,পুরস্কার জেতা,ব্যাংকের অফিসার বলছি,কার্ড এর তথ্য চাওয়া এই ধরনের কোন কলে রেসপন্স করবেন না।

 এছাড়া ব্র‍্যাক ব্যাংকে কেন নিরাপদ  সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নরুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি শাহ আলম বাবুল,বিশিষ্ট ব্যাবসায়ী নজরুল ইসলাম, ব্যাবসায়ী আব্দুল হামিদ,কৃষিব্যাংকের জামাল উদ্দিন, মাওলানা আব্দুল কাদির, ব্যাবসায়ী আইন উদ্দিন,রাসেল মিয়া,হোসেন মিয়া,আব্দুল আউয়াল,সহ্প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রবাসী পরিবার মহিলাদের হাতে লেদারের হেন্ড বেগ সহ কিছু আর্সেনিক মুক্ত পানীর বোতল উপহার দেওয়া হয়েছে।

মোঃ আবু বকর,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

No comments