Breaking News

জাপার মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার ইকবাল রিয়াদ

জাপার মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার ইকবাল রিয়াদ


জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফেনী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার ইকবাল রিয়াদ।

আরও পড়ুনঃ সেপটিক ট্যাংকিতে ঢুকে ৪ জনের মৃত্যু,১ জনের অবস্থা আশঙ্কাজনক

বুধবার, ৯ জুলাই ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শাহরিয়ার ইকবাল রিয়াদ জানান, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তাঁর স্কুল বন্ধু। ২০১৩ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাতীয় পার্টিতে তাঁর রাজনীতিক যাত্রা শুরু করেন। এরপর তিনি দলের চেয়ারম্যান এরশাদ সাহেবের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্বে ছিলেন। বর্তমানে তাঁকে দলের মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর এই দায়িত্বপ্রাপ্তিতে ফেনী জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় বলে জানান শাহরিয়ার ইকবাল রিয়াদ।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments