Breaking News

নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ

নীলফামারী জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ


গত বুধবার (২০ই আগস্ট ২০২৫)পুলিশ সুপার, নীলফামারী এ.এফ.এম. তারিক হোসেন খান, সার্বিক তত্ত্বাবধানে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের ১ম দিনে “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী মোঃ আবদুর রহীম, পুলিশ সুপার (সাইবার ক্রাইম), এটিইউ, ঢাকা,মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিঅ্যান্ডপিএস-১) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

আরো উপস্থিত ছিলেন, সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, দিনাজপুর, এ.কে.এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট। জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী,এ.বি.এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারীসহ নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাকিল হোসেন ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।

মোঃমফিজুল ইসলাম,নীলফামারী জেলা প্রতিনিধি

No comments