রাজারহাটে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে ২জনের জেল জরিমানা
রাজারহাটে মাদক দ্রব্য বিক্রয় ও সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই জনের জেল জরিমানা হয়েছে।
জানা গেছে,বুধবার দুপুরে উপজেলার নাজিমখাঁন বাজারে মাদক দ্রব্য বিক্রয় ও সেবনের অপরাধে উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মনারকুটি গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র হালিম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫হাজার টাকা জরিমানা এবং পার্শ্ববর্তী উলিপুর উপজেলার পান্ডুল তেতুলতলা গ্রামের স্বপন রায়ের পুত্র চন্দন রায়কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল হক এই রায় প্রদান করেন।
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments