Breaking News

ফেনী মহিপাল জিরো পয়েন্ট অবৈধ অটোরিকশার রাজত্ব, শহর জুড়ে তীব্র যানজট

ফেনী মহিপাল জিরো পয়েন্ট  অবৈধ অটোরিকশার রাজত্ব, শহর জুড়ে তীব্র যানজট

ফেনী মহিপাল জিরো পয়েন্টে অবৈধ অটোরিকশার চলাচল অধিক মাত্রায় বেড়ে যাচ্ছে দিন দিন সাধারণ জনগণ এবং স্থানীয় দোকানদার থেকে কথা বলে জানা যায় এদের যত্রতত্র পার্কিং বিরুদ্ধে কথা বললে এদের একটা শক্তিশালী  গ্রুপ এসে এদের পক্ষ নিয়ে কথা বলায় নিরুপায় মহিপাল হোটেল ব্যবসায়ী ও বিভিন্ন দোকানদার। 

মহিপাল জিরো পয়েন্ট থেকে হাজারী রোড ও বিসিক হাইওয়ে রাস্তার মাথা এদের বিচরণ খুব বেশি যে কারণে এই এলাকা দুর্ঘটনার কবলে পড়ে অনেকেই  ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় হাইওয়ে পুলিশের কোন তৎপরতাই নেই।

মহিপাল সরজমিনে গিয়ে আমরা দেখতে পাই 

মইপাল বক্সে দায়িত্বে থাকা  টি আই কবির এর নেতৃত্বে প্রত্যেকদিন ২০-৩০ টা মামলা দেওয়া হয় এই অবৈধ অটো রিক্সা গুলাকে এবং আমরা দেখতে পাই উনি নিজের স্বয়ং দাঁড়িয়ে থেকে এই মামলা পরিচালনা করেন। কিন্তু কোনভাবেই এদের এই অবৈধভাবে মহিপালা আসা মইপাল জিরো পয়েন্ট দখল করে থাকা বন্ধ করা যাচ্ছে না বলে উনি জানান। 

দায়িত্বে থাকা সার্জেন্ট মতিনের সাথে আলাপ করে আমরা জানতে পারি, আজও প্রায়  ২০টির  উপরে অটোরিকশা মামলা হয়। এই ড্রাইভার গুলা বেশিরভাগই নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম থেকে আসা। 

অটোরিকশা চালক সাইফুল (২৫)আমাদেরকে জানায় আমরা কি করে খাব রাস্তায় থাকলে তো মামলা হবেই। আমাদেরকে বিকল্প পথ দেখিয়ে দেন। 

স্থানীয় চা দোকানদার শাহ আলম (৫৫)বলেন, পৌরসভা থেকে যদি কঠিন কোনো উদ্যোগ আসে তাহলে হয়তোবা এই অটো রিক্সার রাজত্ব কমবে ফেনী মহিপাল থেকে। 

সর্বশেষ আমাদের ফেনী পৌরসভা ও জেলা ট্রাফিক অফিস এই ব্যাপারে একত্রিত হয়ে যৌথ অভিযানের মাধ্যমে এই অবৈধ গাড়ির যত্রতত্র পার্কিং ও মইপালে উল্টো পথে গাড়ি চালানো এই নিয়ে কঠোর সিদ্ধান্ত গেলে একটি সুফল আশা করা যায় এমনটা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি 

No comments