Breaking News

সুন্দরগঞ্জে ১৪ আসামি গ্রেপ্তার

সুন্দরগঞ্জে ১৪ আসামি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। এর মধ্যে রাজনৈতিক মামলায় ১ জন, সিআর সাজা পরোয়ারাভূক্ত আসামি ৮ জন এবং  নিয়মিত মামলায় ৫ জন।

 বুধবার দিবাগত রাত হতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-রওশন আলী, আজিবর রহমান, আজাহার আলী, মোর্শেদুল ইসলাম, আলতাফ হোসেন,, আনিছার রহমান, আরিফ মিয়া, রহিদুল ইসলাম, মমতাজ আলী, মজিবর রহমান, সামিউল হক, জামিউল ইসলাম ও আতাউর রহমান। থানার ওসি মো. আব্দুল হাকিম আজদ বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে আসামিদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

No comments