ছাত্র আন্দোলনের প্রথম বর্ষে দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকারে জামায়াতের গণমিছিল, নেতৃত্বে জহিরুল ইসলাম
দেশ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (০৫ আগস্ট) বাঁশখালী উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণমিছিল ও সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এই মন্তব্য করেন।
'জুলাই গণঅভ্যুত্থানের' প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, "জুলাই গণঅভ্যুত্থান ছিল জালিমের বিরুদ্ধে মজলুমের, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের এবং দুর্নীতির বিরুদ্ধে সততার বিজয়।" তিনি দুর্নীতি, চাঁদাবাজি এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের জন্য নিজেদের সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি শাপলা চত্বরে আলেমদের ওপর হামলা ও অন্যান্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের কাছে আবেদন জানান।
তিনি বলেন, "আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিককে সঙ্গে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।" জলদী সরকারি আলাওল ডিগ্রী কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই গণমিছিলটি বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে কর্মী সময়র্থকদে হাতে প্লে কার্ড, ফেস্টুন ও দলীয় প্রতিক দাঁড়ি পাল্লা দেখা যায়।
সেখানে জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখালী সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে বিজয়ী করে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাঁশখালী গড়ার আহ্বান জানান।
উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সভাপতি আবদুর রহীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুর রহীম ছানুবী, পৌরসভা জামায়াতের আমীর আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, সাধনপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান -০২, পল্লী চিকিৎসক ডা: মোহাম্মদ এজাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক(চট্টগ্রাম): চট্টগ্রাম বাঁশখালী

No comments