Breaking News

পেকুয়ায় টান্সফরমিং লাইভ থ্রো নিউট্রিশান প্রজেক্ট এর অগ্রগতি ও অবহিতকরণ সভা

পেকুয়ায় টান্সফরমিং লাইভ থ্রো নিউট্রিশান প্রজেক্ট এর অগ্রগতি ও অবহিতকরণ সভা

কক্সবাজারের পেকুয়ায় আইডিই বাংলাদেশ এর  টান্সফরমিং লাইভ থ্রো নিউট্রিশান প্রজেক্ট এর অগ্রগতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পেকুয়া উপজেলা কৃষি অফিসের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক বিমল কুমার প্রামাণিক , অতিরিক্ত পরিচালক মৌসুমি পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা জয় প্রকাশ চাকমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার উলফাত জাহান চৌধুরী, আইডিই এর ফিল্ড টিম লিডার জ্যোতিময় মজুমদার, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আনোয়ার হোছাইন, মার্কেট ফ্যাসিলিটেটর মুজিবুল ইসলামসহ আরো অনেকে।

এসময় বক্তারা আইডিই বাংলাদেশ এর টান্সফরমিং লাইভ থ্রো নিউট্রিশান প্রকল্পের নানান অগ্রগতি তুলে ধরেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী বলেন, এই প্রকল্পের মাধ্যমে এলাকায় উদ্যোক্তা তৈরী হচ্ছে তারা মানুষকে স্বাস্থ্য সেবা পুষ্টি নানান বিষয়ে সেবা দিচ্ছেন তা প্রশংসার দাবিদার । সভায় প্রকল্পের উদ্যোক্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

পেকুয়া প্রতিনিধি


No comments