ফেনী সদর উপজেলার প্রাথমিক শিক্ষা সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেছেন, প্রতিহিংসা ত্যাগ করে আসুন প্রতিযোগিতা অংশগ্রহণ করি। রাজনীতি বলেন আর পেশাজীবি সংগঠনসহ সর্বক্ষেত্রে প্রতিহিংসা পরিহার করা উচিত। আদি সভ্যতা থেকে শুরু করে শিক্ষকদেরকে সম্মানের চোখে দেখা হয়। তবে বিগত সময়ে সরকারের লেজুড়বৃত্তি করতে গিয়ে শিক্ষক সমাজ সমলোচনার পাত্র হয়েছেন। আমি আশা করি, সকল দলাদলির ঊর্ধ্বে থেকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা আরো বেশি মনোযোগী হবেন। শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেনী সদর
উপজেলা নবনির্বাচিত কমিটির পরিচিত ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেনী সরকারি সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আমিনের সভাপতিত্বে ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা শিক্ষক সমিতির সভাপতি এ.টি.এম সামছুল হক চৌধুরী, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক আ.ন.ম আবদুর রহীম, সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজী উল্যাহ।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মানিক চন্দ্র শীল, আয়োজক কমিটির আহ্বায়ক শরীফ মনছুর আহাম্মেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, মিডিয়া সম্পাদক কিশোর চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা মুন্নি ও ক্রীড়া সম্পাদক কামাল হোসেন সোহাগ। বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ার কাজে শিক্ষকদের ব্যবহার করেছে। আমরা এইসব ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ করছি। বিএনপি শিক্ষকদের বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করবে না উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার মানোন্নয়ন শিক্ষকরা মনোযোগী হবেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments