Breaking News

রাজারহাটে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর

রাজারহাটে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর


কুড়িগ্রামের রাজারহাট থানার পুলিশ বিগত কয়েকদিনে সাধারণ নাগরিকদের হারানো একাধিক মোবাইল ফোন জিডি’র ভিত্তিতে উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) এই তথ্য নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম।

তিনি বলেন, একটি মোবাইল ফোন উদ্ধার করতে পুলিশের দীর্ঘ সময়, শ্রম এমনকি কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় করতে হয়। তাই নাগরিকদের মোবাইল ফোন ব্যবহারে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

ওসি নাজমুল আলম আরও বলেন, “মনে রাখবেন একটি মোবাইল ফোন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার।”

তিনি নাগরিকদের অনুরোধ করেন— ফোন হারিয়ে গেলে দেরি না করে দ্রুত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য।

হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা প্রতিনিধি

No comments