Breaking News

কুড়িগ্রামে যৌথ অভিযানে অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ২

কুড়িগ্রামে যৌথ অভিযানে অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ২


কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল উত্তর খামার বাধের রাস্তার পাশে অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবককে আটক করা হয়েছে, পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছেন প্রশাসন। 


মঙ্গলবার (২৬শে আগস্ট) রাত প্রায় ১টার দিকে, কাঁচকোল বাজারের দক্ষিণ দিকে "উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে" পৃথক পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে। মোকলেছুর রহমানের ছেলে এস এম  শিহাব মিয়া (২২) ও বারেক মিয়ার ছেলে আলামিন (২৪) নামের ২জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও ১মনিটর জব্দ করা হয় বলে জানা যায়। 


পরে তাদের কে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বাসক, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান। 


এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে, অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ৩টি পিসি ও ১টি মনিটর জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে, ২জনকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। এবং আজকে তাদের ২জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি। 


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সবুজ কুমার বাসক বলেন, প্রকাশ্যে জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, “অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে" বলে জানান তিনি।

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

No comments