ফেনীর কালিদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সম্পন্ন
নবীন প্রবীণ মিলেমিশে ভোট দিবো ধানের শীষে" এ স্লোগানকে সামনে রেখে ফেনীর সদর উপজেলা কালিদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৭ আগষ্ট বিকেলে ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বধোন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
ইউনিয়ন বিএনপির সভাপতি এম নুরুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও যুগ্ম আহ্বায়ক তপন কর।
ইউনিয়ন বিএনপির সদস্য আলতাফ হোসেন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কালিদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সি, ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কাজি রাসেল, জেলা যুবদলের সদস্য এম ফখর উদ্দিন ভূঁইয়া, সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামাই ফারুক, ইউনিয়ন তাতীদলের আহবায়ক নুরুল আবছার, ফেনী সরকারি কলেজ আহ্বায়ক আবদুল হালিম মানিক ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আকবর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments