সিরাজগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জে ৩২৮ গ্রাম হেরোইন সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২,র সদস্যরা। সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
(১৪ আগস্ট) বৃহস্পতিবার রাত ০১.৪৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর ন্যাশনাল ফুড ভিলেজ এন্ড হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২৮ গ্রাম হেরোইনসহ এক জন নারী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন এবং নগদ ১,০০০/- টাকা জব্দ করা হয়।গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, মোসাঃ সারমিন খাতুন (২৪), স্বামী- মোঃ রবিউল ইসলাম, পিতা- মোঃ এসরাঈল হোসেন, সাং-দিয়াড় মহব্বতপুর (মাটিকাটা ইউপি), থানা- গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মজিবর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি;

No comments