Breaking News

পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

পূর্বধলায় স্বেচ্ছাসেবক দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা সদরের সাব-রেজিস্টার অফিস প্রাঙ্গণে আয়োজিত এই সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে নতুন করে সাংগঠনিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হানিফ উদ্দিন রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহফুজুল হক মানারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভা। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম ফারাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল আমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শাহরিয়ার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, কাজী মনিরুল হক মুন্না, রুবেল শিকদার, পলাশ তালুকদার ও শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এছাড়াও  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উপর জোর দেন। তারা বলেন, আগামী দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে হবে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার আহ্বানও জানানো হয়।

এর আগে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সভাস্থলে সমবেত হন। এই মতবিনিময় সভার মাধ্যমে পূর্বধলা উপজেলা স্বেচ্ছাসেবক দলে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

সাগর আহমেদ জজ,পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি

No comments