জুলাই স্মরণে পেকুয়া উপজেলা জামায়াতের গণমিছিল
জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় অধীষ্ঠ হলে ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন দূর্নীতি মুক্ত সাম্যের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। সৎলোকের সাশন ও কুরান সুন্নাহর আলোকে আধুনিক কল্যাণকর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করা হবে।
জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গণমিছিল ১ আগষ্ট বিকাল ৩ টায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসা গেইট থেকে শুরু হয়ে পেকুয়া বাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী ডা নুরুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া জাতীয় সংসদ সদস্য প্রার্থী কক্সবাজার শহর জামায়াতের আমীর আবদুল্লাহ আল ফারুখ, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়াত উল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর ডা জেএম শাহাব উদ্দিন, সহকারী সেক্রেটারী নুরুজ্জামান মনজু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিদারুল ইসলাম,উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক জয়নাল আবেদীন, শ্রমিক কল্যাণের উপজেলা সেক্রেটারী মাওলানা হাসান শরীফ, বারবাকিয়ার সভাপতি মাওলানা মনজুর আলম, পেকুয়া সদর ইউনিয়নের আমীর মাওলানা রুহুল আমিন, রাজাখালীর আমীর মাস্টার শওকত আলম, টইটংয়ের আমীর মাওলানা আনসার উল্লাহ, মগনামার সভাপতি আবুজর গেফারী খোকা, উজানটিয়া ইউনিয়নের আমীর মাওলানা আবুল শরীফ শিলখালী ইউনিয়নের সভাপতি মাও ইলিয়াস উপজেলা ছাত্র শিবির সভাপতি আবদু রশিদ, সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন প্রমুখ। পথসভা শেষে মোনাজাত পরিচালনা করেন পেকুয়া উপজেলা উলামা বিভাগের সভাপতি চেয়ারম্যান মাওলানা এইচ এম বদিউল আলম।
পেকুয়া প্রতিনিধি

No comments