Breaking News

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় জনতার গনপিটুনি বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় জনতার গনপিটুনি বাংলাদেশি যুবক নিহত, আহত ৫

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ছিনতাই ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ভারতীয় জনতার গণপিটুনিতে আক্রাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত ও আহত হয়েছে আরো ৫ জন। 

সোমবার (১১ আগষ্ট) বিকালে  ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকোণা গ্রামে এঘটনা ঘটে। নিহত যুবক আক্রাম হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। বাঁকাকুড়া এলাকার ইউপি সদস্য মোছা সরদারসহ গ্রামবাসীরা জানান আক্রাম হোসেন দীর্ঘদিন ধরে বরিশালে থাকতো। ভারতীয় পুলিশ সুত্রে জানা গেছে, তারা ৮ বন্ধু মিলে সুনামগঞ্জের ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার সীমান্তপথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তারা ভারতের 

রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা এবং বাড়িঘরে হামলা চালায়। এসময় ওই গ্রামের বাসীন্দারা ৬ আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে মাহেশখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে আক্রাম হোসেনের মৃত্যু হয়। 

ভারতের খাসি হিলস জেলার পুলিশ সুপার জিরওয়া বলেন, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তিনি বলেন বাংলাদেশি নাগরিক আটককৃতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আক্রাম হোসেনের মৃত্যু হয়েছে। ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর আদালতে সোপর্দ্দ করা হয়েছে। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস) মো,আল আমীন বলেন ভারতে নিহত আক্রাম হোসেনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলার একটি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। 

আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধি

No comments