ফেনীর পাঁচগাছিয়া মাথিয়ারাতে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রেখে গৃহবধুকে রাতভর ধর্ষন, থানায় অভিযোগ
২০ আগষ্ট গভীর রাতে ফেনীর মাথিয়ারা আনোয়ার মিয়ার কলোনীতে সংলগ্ন মাঠে আটো চালক মো: বাবলুকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে বেধে রেখে তার স্ত্রী শান্তনাকে রাতভর ধর্ষন করেন মহিন ও কামরুল।
মহিন ও কামরুল দীর্ঘদিন যাবত অটোচালকের স্ত্রী শান্তনাকে কু প্রস্তাব দিয়ে আসছিলো। এতে সে রাজি না হওয়ায় তার স্বামীকে গত কাল রাতে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রথমে তারা তার স্বামী বাবলু কে বাসা থেকে ডেকে নিয়ে আনোয়ার কলোনী সংলগ্ন মাঠে নিয়ে যায়, আনোয়ার কলোনি সংলগ্ন মাঠে নিয়ে গিয়ে মারধর করে অসুস্থ হয়ে গেলে তাকে বাসায় পাঠিয়ে দেয় তার কিছুক্ষণ পরে আবার তাকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে এতে অজ্ঞান হয়ে যায় সে, তার কিছুক্ষণ পরে তার স্ত্রী শান্তনাকে ডেকে নিয়ে যায় তার স্বামী অবস্থা আশঙ্কাজনক বলে। স্ত্রী তার স্বামীর অবস্থা আশঙ্কাজন জেনে তাদের সাথে গেলে তারা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে রাতভর ধর্ষন করেন। তাদের সাথে আরও ৬-৭ জন ছিলেন তাদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। সকালে স্থানীয় কয়েকজন তরুণ আহত দম্পতিকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী নারী এ ঘটনায় ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নারী এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এছাড়াও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি

No comments