ফেনীতে তারুণ্যের কণ্ঠে জুলাই বিপ্লব বিতর্ক উৎসব অনুষ্ঠিত
ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে আজ অনুষ্ঠিত হলো “তারুণ্যের কণ্ঠে জুলাই বিপ্লব” শীর্ষক বিতর্ক উৎসব। জেলা পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ বিতার্কিকরা।
জুলাই আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপটকে কেন্দ্র করে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী বিতর্ক উৎসবটি তরুণদের মাঝে গণতন্ত্র, প্রতিবাদ ও ইতিহাস-সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
বিতর্ক উৎসবে উপস্থিত ছিলেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সংস্কৃতিমনা দর্শক। উৎসবজুড়ে ছিল ইতিহাসচর্চা, যুক্তিবাদ এবং তরুণদের উজ্জীবিত কণ্ঠস্বরের এক অনন্য মেলবন্ধন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments