Breaking News

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে জিরার খুচরা বাজারে দাম কমেছে

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে জিরার খুচরা বাজারে দাম কমেছে

দিনাজপুরে হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বৃদ্ধি পেয়েছে জিরার। এদিকে খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে পণ্যটির। মসলা আমদানিকারকেরা বলছেন, অন্যান্য পণ্য আমদানি কম হলেও ভারত থেকে জিরা আমদানি আগের চেয়ে কিছুটা বেড়েছে, তাই খুচরা বাজারে দাম কমতে শুরু করেছে। পণ্যটির দাম কমায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা। সরেজমিনে হিলি মসলা খুচরা বাজার ঘুরে জানা যায়, তিন সপ্তাহের ব্যবধানে কেজিতে ৭০ টাকা দাম কমেছে জিরার। যে জিরা তিন সপ্তাহ আগে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই জিরা আজ তা ৫৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত বছর একই সময়ে ১০০০ থেকে ১১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ব্যবসায়িরা বলছেন, ভারত থেকে হিলি স্থল বন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণ জিরা আমদানি হয়েছে তাই বাজারে জিরার দাম সাভাবিক হতে শুরু করেছে। এক বছরের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে। আবার বিগত দুই বছর পূর্বে এই বন্দর বাজারে জিরার কেজি ছিল ২৮০ টাকা থেকে ৩০০ টাকা কেজি, জিরার আমাদানি সাভাবিক থাকলে পূর্বের দামে ফিরবে বলে আশা করছেন মসলা ব্যবসায়ীরা। কমল নামের আর একজন ক্রেতা বলেন, কুরবানীর ঈদ আসলেই আমাদের মসলার প্রয়োজন বেশি হয়। ঈদের আগেই হিলি মসলা বাজার থেকে মসলা কিনি, তবে আজ জিরা কিনতে আসলাম, গত কুরবানীর ঈদের জিরা ৬১০ টাকা কেজি কিনেছিলাম, আজ সেই জিরা ৫৩০ টাকা কেজি দরে কিনলাম। হিলি বজারে একজন খুচরা মসলা ব্যবসায়ী বলেন, হিলি বন্দরে প্রচুর জিরা আমদানী হয়েছে। বর্তমানে আমদানি স্বাভাবিক রয়েছে, আবার বর্তমান মসলার বেচা-কেনা একেবারই কম। সবমিলিয়ে কমে গেছে জিরার দাম। এভাবে আমদানি বৃদ্ধি পেলে জিরার দাম আগের দামে ফিরিয়ে আসবে।

 


জেলা প্রতিনিধি (দিনাজপুর)

No comments