Breaking News

পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পেকুয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের অভিযানে  খায়রুল এনাম (৫৫) নামের এক  আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে ।

মঙ্গলবার(১২ আগস্ট )  সকালে পেকুয়া থানা পুলিশের একটি দল উপজেলার মগনামার মহুরীপাডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত খায়রুল এনাম পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল আনোয়ারের ছেলে এবং মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতা খায়রুল এনামের বিরুদ্ধে মামলা রয়েছে। বেশ কিছুদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খায়রুল এনামকে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।’

পেকুয়া প্রতিনিধি 


No comments