সিরাজগঞ্জে তাড়াশে পুকুরে গোসল করতে গিয়ে তরুণীর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে, উপজেলার মাগুরাবিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামে। মৃত্যু হামিদা খাতুন ওই গ্রামের মো. আব্দুল হামিদের মেয়ে। হামিদা খাতুনের বাবা মো. আব্দুল হামিদ জানান, মঙ্গবার সকালে হামিদা খাতুন নিজ বাড়ির পুকুরে গোসল করতে যায়। পুকুররে পাঁকা ঘাটের শেওলায় পা পিছলে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে পুকুর থেকে হামিদা খাতুনকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন। হামিদা খাতুন সাঁতার জানত না।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিউয়ার রহমান জানান, পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে বিষয়টি আমি লোক মারফত জেনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি।
মজিবর রহমান তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি

No comments