Breaking News

দোয়ারাবাজারে বিট পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে বিট পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিট পুলিশিং ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে

বিট পুলিশিং ও মাদক বিরোধী সভায় শুরুতেই ক্বারী রফিকুল ইসলাম কালামে পাক তিলাওয়াতের মাধ্যমে উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আব্দুল আজিজের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাবাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক আব্দুল মনাফ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওসি মোঃ জাহিদুল হক।

তিনি বলেন,মাদক নির্মল করতে হলে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। পরিচয় গোপন রাখা হবে। মাদক সেবী ও কারবারিদের নাম প্রকাশের আহ্বান জানান এবং রাত ১২ টার পর বাজারের সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমিরে জামাত ডাক্তার হারুনুর রশিদ,

ফ্রান্স প্রবাসী বিএনপি নেতা মোরশেদ আলম,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খলিলুর রহমান,ছাত্রদল সভাপতি শিব্বির আহমদ,ও

বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও উপস্থিত র্বস্তরের জনতাসহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে  বাজার প্রহরীদের মাঝে থানা পুলিশের পক্ষ থেকে বাঁশি ও নাইট ড্রেস বিতরণ করা হয়েছে।


মোঃ আবু বকর,দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি

No comments