Breaking News

ফেনী আফতাব বিবি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন:জামায়াত নেতা ছানা উল্যাহ অভিভাবক সদস্য নির্বাচিত

ফেনী আফতাব বিবি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন:জামায়াত নেতা ছানা উল্যাহ অভিভাবক সদস্য নির্বাচিত

ফেনী সদর উপজেলার আফতাব বিবি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ফাজিল, আলিম এবং দাখিল/এবতেদায়ী তিনটি ক্যাটাগরিতে অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ফাজিল ক্যাটাগরিতে আনারস প্রতীকে মাঈন উদ্দিন ৩০১টি বৈধ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আম প্রতীকের মোস্তফা কামাল ১৮৭টি বৈধ ভোট পান। আলিম ক্যাটাগরিতে একমাত্র প্রার্থী হিসেবে মজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দাখিল/এবতেদায়ী ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি। এই বিভাগে সর্বোচ্চ ২৪৮টি বৈধ ভোট পেয়ে গোলাপ ফুল প্রতীকের প্রার্থী ইউনিয়ন জামায়াতের আমির মোঃ ছানা উল্যাহ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বই প্রতীকের কামাল উদ্দিন, যিনি পেয়েছেন ১৮৩টি বৈধ ভোট।

নির্বাচনে দায়িতপ্রাপ্ত ফেনী সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ভূঁঞা বলেন, আফতাব বিবি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অভিভাবক প্রতিনিধি নির্বাচনের সার্বিক পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটগ্রহণ ও গণনায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মোহাম্মদ ইসমাইল,ফেনী জেলা প্রতিনিধি

No comments