ফেনীর যুবদল নেতা রিপনকে র্যাব দিয়ে তাকে গুম করা হয়
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে মানবাধিকার সংগঠন অধিকার ফেনী ইউনিট।
শনিবার দুপুরে ফেনী প্রেসক্লাব প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
এর আগে ফেনী প্রেসক্লাব মিলনায়তনে অধিকার ফেনী ইউনিটের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গু-মের স্বীকার মাহবুবুর রহমান রিপনের মা রওশন আরা বেগম।
ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক এম মামুনুর রশিদ, ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আহমদ আলী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, দৈনিক সুপ্রভাত ফেনীর ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ আলম, জাসাস ফেনী জেলা কমিটির সভাপতি কাজী ইকবাল আহমেদ পরান।
অধিকার ফেনী ইউনিটের ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার ফেনী ইউনিটের সদস্য সাংবাদিক শাহজালাল ভূঁইয়া।
সভায় গু-ম হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘১১ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে (র্যাব) তুলে নিয়ে যায়। যার পেছনে আওয়ামী লীগের ফেনীর এক প্রভাবশালী নেতা জড়িত। বিএনপি নেতা গাজী মানিকের অনুসারী ছিল আমার ছেলে, তিনি আজ আমাদের খবর নেয় না। রিপন গুম হওয়ার পর মা'মলা নেয়নি থানা পুলিশ। আজও তার হদিস পায়নি। অন্তবর্তী সরকার আমার ছেলের গুমের বিচার করবে আমি সেই প্রত্যাশা করি।
মানববন্ধন, র্যালি ও আলোচনা সভায় ফেনীতে গু-মের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা, ভাই, চাচাসহ স্বজনরা, মানবাধিকার সংগঠক ও আমন্ত্রিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অধিকারের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন 'বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক মুহাম্মদ মোশাররফ হোছাইন।
মোহাম্মদ ইসমাইল, ফেনী জেলা প্রতিনিধি

No comments